২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভঙ্গ করায় তামিমকে তিরস্কার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন আচরণ বিধি ভঙ্গ করার দায়ে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন আচরণ বিধি ভঙ্গ করার দায়ে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে। শনিবার ওয়েস্ট ইন্ডিজের ৮৫তম ওভারের সময় মারলন স্যামুয়েলসকে কটু কথা বলেন তামিম। আম্পায়ার নাইজেল লং তা শুনতে পেয়ে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলেন । পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে এ ব্যাপারে অভিযোগও করেন দুই আম্পায়ার লং ও কুমারা ধর্মসেনা। তামিম শুরুতেই অভিযোগ স্বীকার করে নেন। তাই শুনানির প্রয়োজন হয়নি। পাইক্রফট এ ব্যাপারে বলেন, "মারলন স্যামুয়েলসের সঙ্গে তামিমের আচরণ কোনো ভাবেই মেনে নেয়া যায় না। তাই আমি তাকে কঠোর ভাষায় তিরস্কার করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৮