২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের বন্ধু

২০০২ সালে ২৯তম টেস্ট শতক করে স্যার ডন ব্র্যাডম্যানের পাশে বসেছিলেন শচীন টেন্ডুলকার। ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শুমাখার তখন একটি ফেরারি গাড়ি উপহার দিয়েছিলেন বন্ধু টেন্ডুলকারকে। অথচ সেই বন্ধুকে শেষ কবে দেখেছিলেন তা কিছুতেই মনে করতে পারছেন না শুমাখার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০২ সালে ২৯তম টেস্ট শতক করে স্যার ডন ব্র্যাডম্যানের পাশে বসেছিলেন শচীন টেন্ডুলকার। ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শুমাখার তখন একটি ফেরারি গাড়ি উপহার দিয়েছিলেন বন্ধু টেন্ডুলকারকে। অথচ সেই বন্ধুকে শেষ কবে দেখেছিলেন তা কিছুতেই মনে করতে পারছেন না শুমাখার। রোববার ইন্ডিয়ান গ্রাঁ প্রি শুরু হচ্ছে নয়াদিল্লিতে। এই প্রতিযোগিতায় অংশ নিতে শুমাখার এখন ভারতের রাজধানীতে। সেখানেই তিনি জানান, "শেষ কবে আমাদের দেখা হয়েছিলো তা মনে করতে পারছি না। তবে তার সঙ্গে দেখা করতে আমি খুবই আগ্রহী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৫৪ঘ.