২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে সাফল্য পেতে এখন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শনিবার থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে সাফল্য পেতে এখন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শনিবার থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। এদিন দলের সঙ্গে যোগ দেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ডেঙ্গু জ্বরের কারণে চলতি সিরিজে এ পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনি। নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন শেষে ফিল্ডিংয়ের ওপর জোর দেয়া হয়। বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল ও ফিল্ডিং কোচ জেসন সুইফট ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস ও রকিবুল হাসানকে নিয়ে আলাদা অনুশীলন করেন। ওয়েস্ট ইন্ডিজ অনুশীলন করে জাতীয় ক্রিকেট একাডেমী মাঠে। এ সময় সফরকারীদের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার জানান, চোটের কারণে ও খেলোয়াড়রা প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার কেউ সংবাদ সম্মেলনে আসতে পারছেন না। তিনি বলেন, "লেন্ডল সিমন্স ও শিবনারায়ন চন্দরপলের স্ক্যান করাতে হবে। এছাড়া আরো তিনজন খেলোয়াড়ের চোট রয়েছে।" তবে কারো চোটই তেমন মারাত্মক নয় বলে জানান স্পুনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৫ঘ.