ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান।
আগের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা শেন ওয়াটসনকে পেছনে ফেলা সাকিবের রেটিং ৪১৫। ২০০৯ সালের জানুয়ারী থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত এই র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
দ্বিতীয় স্থানে থাকা ওয়াটসনের রেটিং ৪০২।
টেস্টে অলরাউন্ডারদের তালিকায় সাকিবের অবস্থান পঞ্চম। রেটিং ৩৪৩। এই তালিকার শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২১৯ঘ.
bdnews24