২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেই!

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নামই ওঠেনি বাংলাদেশের। ২০০৯ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত কমপক্ষে আটটি ম্যাচ না খেলায় একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে তালিকায় বাংলাদেশের নাম নেই ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নামই ওঠেনি বাংলাদেশের। ২০০৯ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত কমপক্ষে আটটি ম্যাচ না খেলায় একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে তালিকায় বাংলাদেশের নাম নেই । টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি ক্রিকেটেও র‌্যাঙ্কিং চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার প্রথম বারের মতো ঘোষিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংল্যান্ডের পয়েন্ট ১২৭ ও শ্রীলঙ্কার ১২৬। সেরা পাঁচে থাকা বাকি তিন দল হলো নিউজিল্যান্ড (১১৭), দক্ষিণ আফ্রিকা (১১৩) ও ভারত (১১২)। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন ইংল্যান্ডের এউইন মরগান। বোলারদের মধ্যে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস আর অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও কেভিন পিটারসেন ব্যাটসম্যানদের তালিকার দুই ও তিন নম্বর স্থানে রয়েছেন। বোলারদের তালিকার শীর্ষ দশের ৭ জনই স্পিনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৮ঘ.