২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম টেস্ট: তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

মাঠ খেলার উপযোগী না থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 03:10 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠ খেলার উপযোগী না থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে মাঠ খেলার উপযুক্ত না থাকায় শনিবার দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। সেকারণে রোববার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে সকাল ৯টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। সকাল নয়টায় মাঠ পর্যবেক্ষণের পর দুই আম্পায়ার কুমার র্ধমসেনা ও নাইজেল লং সাড়ে নয়টায় দ্বিতীয় দফা পার্যবক্ষেণের সিদ্ধান্ত নেন। পরে কয়েকদফা পর্যবেক্ষণের পর তারা সকাল সাড়ে দশটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। চট্টগ্রামে শনিবার রাতে ও রোববার সকালে ভারী বৃষ্টির হওয়ায় মাঠের কয়েকটি স্থানে পানি জমে যায়। প্রথম দিন বাংলাদেশ ৪ উইকেটে করে ২৫৫ রান। অধিনায়ক মুশফিকুর রহিম ৬৮ ও নাঈম ইসলাম ৮ রানে অপরাজিত রয়েছেন। এর আগে বৃষ্টির কারণে এই মাঠে ভারত ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৫১ ঘ.