ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যানর জ্যাকুয়াস রুডলফ।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে রয়েছেন। ২০০৬ সালের অগাস্টে শেষ টেস্ট খেলেন তিনি।
এছাড়াও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন লেগস্পিনার ইমরান তাহির ও অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার।
সা¤প্রতিক সময়ে ব্যাট হাতে খুব বাজে সময় কাটছে আলভিরো পিটারসেনের। সে কারণেই ৩৫ টেস্ট খেলা রুডলফকে দলে ফেরানো হয়েছে।
এছাড়া গত জানুয়ারীতে দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা অলরাউন্ডার ওয়েইন পার্নেল ও রায়ান ম্যাকলারেনও বাদ পড়েছেন দল থেকে।
চ্যাম্পিয়ন্স লিগ চলাকালে হাতে আঘাত পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে অনুপস্থিত এবি ডি ভিলিয়ার্স ফিরছেন দলে। তবে তার জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে।
২০০৭ সালে ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তি করার সময় স্বেচ্ছায় সরে যান রুডলফ। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ফিরে আসার পর তার দলে ফেরা অনেকটা প্রত্যাশিতই ছিল।
দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (সহ-অধিনায়ক), হাশিম আমলা, মার্ক বাউচার (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, পল হ্যারিস, ইমরান তাহির, জ্যাকুয়াস ক্যালিস, মর্নে মরকেল, ভারনন ফিল্যান্ডার, অ্যাশওয়েল প্রিন্স, জ্যাকুয়েস রুডলফ, ডেল স্টেইন ও লনওয়াবো সোসোবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩২ ঘ.
bdnews24