২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যা ঘটেছে তার জন্য দুঃখিত: এডওয়ার্ডস

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ফিদেল এডওয়ার্ডসের বাউন্সারে হুক করতে গিয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন রক্তাক্ত শাহরিয়ার নাফীস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ফিদেল এডওয়ার্ডসের বাউন্সারে হুক করতে গিয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন রক্তাক্ত শাহরিয়ার নাফীস। প্রথম দিন আর ব্যাট করতে নামেন নি নাফীস। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাফীসের আহত হওয়ার ব্যাপারে এডওয়ার্ডস বলেন, "যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। তবে ক্রিকেটে এমন ঘটেই থাকে। তার প্রতি আমার শুভ কামনা রইল। আসা করি তিনি মাঠে ফিরবেন এবং আবারো ব্যাট করবেন।" নাফীস এ ব্যাপারে বলেন, "ফিদেল এডওয়ার্ডস আগেই আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।" প্রথম দিন উইকেট না পেলেও ভালো বল করেন এডওয়ার্ডস। শনিবার দিনটি নষ্ট হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ বেশি হতাশ বলে মনে করেন তিনি। "চমৎকারভাবেই টেস্টটি শুরু হয়েছি। বাংলাদেশ প্রথম দিন বেশ ভালো করেছিল। তাদের জন্য এটা বেশ হতাশার।" তিনি বলেন, "বাংলাদেশ ভালো স্কোর করেছে। তবে এখনো আমাদের বেশ ভালো সুযোগ রয়েছে। তবে তার জন্য আমাদের শুরুটা ভালো হতে হবে।" মরা পিচেও রক্ত ঝরানো এডওয়ার্ডস বলেন, "তৃতীয় ওয়ানডে দেখেছি। ঐ উইকেটটি বেশ ধীর ছিল। অনেক চেষ্টা করেও কেমার রোচরা সেদিন সুইং করাতে পারেন নি। তারপরও তারা বেশ চেষ্টা করেছিলেন।" "আর টেস্টে প্রথম দিনের সকালের সেশনে বেশ সুইং পেয়েছি। আশা করছি সামনেও ভালো সুইং পাবো," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৪১ ঘ.