২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন ক্যাম্পবেল

জিম্বাবুয়ের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যালিস্টার ক্যাম্পবেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যালিস্টার ক্যাম্পবেল। তার স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েইন জেমস। ২০০৯ সালের জুলাইয়ে প্রধান নির্বাচক হওয়ার পর থেকে একসঙ্গে দুটো দায়িত্ব পালন করে আসছিলেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান ক্যাম্পবেল। নির্বাচন কমিটির আহ্বায়ক ছাড়াও জিম্বাবুয়ে ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্বও পালন করছিলেন তিনি। তবে প্রধান নির্বাচক না থাকলেও ক্রিকেট কমিটিতে থাকছেন ক্যাম্পবেল। সেই সঙ্গে ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকাতেও ফিরতে চান তিনি। ভারতের বার্তা সংস্থা 'পিটিআই' কে ক্যাম্পবেল বলেন, "টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের প্রত্যাবর্তনের সময়ে দল নির্বাচন করতে পারা সত্যিই আনন্দদায়ক। তবে এখন আমার মনে হচ্ছে ক্রিকেট কমিটিতে থেকে খেলাটাকে সঠিক কাঠামোর ওপর দাঁড় করানোর বিষয়ে পরামর্শ দেয়াই সব থেকে ভালো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৫৯ঘ.