২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৌফিকের শতকে বিশাল সংগ্রহের পথে পাকিস্তান

জুনায়েদ খানের পর এবার তৌফিক উমর- আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে পাকিস্তান। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ প্রথম ইনিংসে ১ উইকেটে ২৫৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুনায়েদ খানের পর এবার তৌফিক উমর- আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে পাকিস্তান। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ প্রথম ইনিংসে ১ উইকেটে ২৫৯ রান। তৌফিক ১০৯ রানে ও আজহার আলী ৬০ রানে অপরাজিত রয়েছেন। এর আগে মঙ্গলবার জুনায়েদ খানের বোলিং তোপের মুখে প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি পেসার জুনায়েদ ৫ উইকেট নেন ৩৮ রানের বিনিময়ে। শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ইনিংসে বিনা উইকেটে ২৭ রান নিয়ে বুধবার দিনের খেলা শুরু করে পাকিস্তান। শ্রীলঙ্কার বোলারদের হতাশ করে খেলে যেতে থাকেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও তৌফিক উমর। দুজনই অর্ধশতক তুলে নেন। দলীয় ১১৮ রানে রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লিউ হয়ে যান হাফিজ। ১২৭ বল মোকাবেলা করে ৭৫ রান করেন তিনি। খেলে যেতে থাকেন উমর। সঙ্গী আজহার আলী। দুজনে মিলে অবিচ্ছিন্ন থেকেই দিনটি শেষ করেন। তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি হবে দুবাইতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৪৭ ঘ.