ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে একমাত্র নতুন মুখ ফাস্ট বোলার প্যাট্রিক কামিন্স।
১৮ বছর বয়সী কামিন্সের রাজ্য দল নিউ সাউথ ওয়েলস। অভিষেকের সুযোগ পেলে তিনি হবেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার কৃতিত্ব ইয়ান ক্রেইগের। ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিলো তার।
৯ নভেম্বর থেকে কেপটাউনে শুরু হবে প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়ার টেস্ট দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, মাইকেল বিয়ার, ট্রেন্ট কোপল্যান্ড, প্যাট্রিক কামিন্স, ব্র্যাড হ্যাডিন, রায়ান হ্যারিস, ফিল হিউজ, মাইক হাসি, মিচেল জনসন, উসমান খাজা, নাথান লিওন, শন মার্শ, রিকি পন্টিং ও পিটার সিডল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩৫ঘ.
bdnews24