২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবি প্রধানের দায়িত্বে জাকা আশরাফ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক 'জেটিবিএল'র সভাপতি ও ব্যবসায়ী জাকা আশরাফকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 07:00 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রায়ত্ত ব্যাংক 'জেটিবিএল'র সভাপতি ও ব্যবসায়ী জাকা আশরাফকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী। তবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিন বছরের জন্য তাকে 'পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত' দায়িত্ব দেয়া হয়েছে। ইজাজ বাটের মেয়াদ গত ৮ অক্টোবর শেষ হয়। দায়িত্ব নেয়ার আগেই ভালো কিছু করার আশ্বাসবাণী শুনিয়েছেন আশরাফ। ১১ অক্টোবর তিনি বলেন, "আমার প্রতি রাষ্ট্রপতি জারদারির (আসিফ আলী জারদারি) আস্থা আছে এবং তার ধরে রাখতে আমি দিন-রাত কাজ করতে প্রস্তুত। আমার প্রধান লক্ষ্যই হবে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং ক্রিকেট নিয়ে বাজি ও পাতানো খেলা বন্ধ করা।" ভারতসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের উন্নতি সাধনেও কাজ করবেন বলে জানান আশরাফ। তিনি বলেন, "ভারত ও পাকিস্তানের মানুষ ক্রিকেট ভালোবাসে। তাদের বন্ধন দৃঢ় করার চেষ্টা করবো আমি।" 'জেটিবিএল'র সভাপতি পদে তিন বছর থাকার পর গত ৩ সেপ্টেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নেন আশরাফ। পাশাপাশি পাকিস্তান সুগার মিল অ্যাসোসিয়েশনের সহকারী প্রধান হিসেবেও কাজ করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৫২ ঘ.