ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রয়োদশ জাতীয় লিগের জন্য ঢাকা বিভাগ ৪ জন ও সিলেট বিভাগ ৩ জন আইকন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে।
এর আগে ৯ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩২ জন আইকন ক্রিকেটারের নাম প্রকাশ করে।
১৪ অক্টোবরের মধ্যে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড চূড়ান্ত করার কথা রয়েছে।
প্রতিটি দল সর্বোচ্চ চার জন আইকন ক্রিকেটারকে দলে নিতে পারবে।
ঢাকা বিভাগের চার আইকন ক্রিকেটার হলেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম চৌধুরী, রকিবুল হাসান ও শাহাদাত হোসেন।
সিলেট বিভাগের আইকন ক্রিকেটাররা হলেন, অলক কাপালী, নাজমুল হোসেন ও নাদিফ চৌধুরী।
১৭ অক্টোবর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও নতুন দল ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে জাতীয় লিগে বড় দৈর্ঘ্যরে আসর।
একই দিনে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও নতুন দল রংপুর বিভাগ মুখোমুখি হবে।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ ও বিকেএসপিতে চট্টগ্রাম বিভাগ খেলবে বরিশাল বিভাগের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৪৬ ঘ.
bdnews24