সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি জাতীয় দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে চার বছর পর একই ফরম্যাটের ম্যাচে জয় পায় বাংলাদেশ।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, "এই বিজয় বাংলাদেশের বিজয়। আমি আশা করবো, আগামীতে আমাদের খেলোয়াড়রা জয়ের এই ধারা অব্যাহত রাখবে।"
বাংলাদেশের সর্বশেষ জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৪৭ ঘ.
bdnews24