২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থতার কারণে ছিটকে পড়লেন লি

অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। 'অ্যাপেন্ডিসাইটিস'র কারণে অস্ত্রোপচার করাতে হবে তার। ওই কারণে কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। 'অ্যাপেন্ডিসাইটিস'র কারণে অস্ত্রোপচার করাতে হবে তার। ওই কারণে কমপক্ষে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লিকে। যদিও বর্তমানে দক্ষিণ আফ্রিকাতেই আছেন লি। কেপ টাউনে সোমবার রাতেই লি'র অস্ত্রোপচার হওয়ার কথা। তবে লি'র বদলি হিসেবে এখনো কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে অস্ট্রেলিয়া। সফরে দুটো টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১২৪ ঘ.