ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৩ সালে হতে পারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এমনই আভাস দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।
২০১৩ সালের জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা থাকলেও প্রতিযোগিতাটির বদলে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ভাবছে আইসিসি।
লরগাত বলেন, "খেলোয়াড় ও দর্শকদের টেস্ট ম্যাচ নিয়ে আগ্রহ সবসময়ই বেশি। তাই সেরা চারটি দলকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ভাবছি আমরা।"
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী বোর্ডের সভা বসছে সোমবার, দুবাইতে। এই সভায় ২০১৩ সালের আন্তর্জাতিক সূচী ঠিক করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি রোধ ও আইসিসির সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৬ঘ.
bdnews24