২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইংল্যান্ড ছড়ি ঘোরাবে আরো কয়েক বছর'

আরো কয়েক বছর ইংল্যান্ড ক্রিকেট দুনিয়ার ওপর ছড়ি ঘোরাবে বলে মনে করছেন সে দেশের সাবেক পেস বোলার স্টিভ হার্মিসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো কয়েক বছর ইংল্যান্ড ক্রিকেট দুনিয়ার ওপর ছড়ি ঘোরাবে বলে মনে করছেন সে দেশের সাবেক পেস বোলার স্টিভ হার্মিসন। ২০০৫ সালে অ্যাশজ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হার্মিসন, অ্যান্ড্রু ফ্লিনটফ, মার্কাস ট্রেসকোথিক ও পল কলিংউড। আর অ্যান্ড্রু স্ট্রাউসের দল ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে শুধু অ্যাশেজই জেতেনি, ভারতকে সরিয়ে ইংল্যান্ডকে নিয়ে গেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। এ প্রসঙ্গে হার্মিসন বলেন, স্ট্রাউস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার দলকে একটি চমৎকার জায়গায় নিয়ে গেছেন। "তবে আমি মনে করি, দলকে এগিয়ে নিয়ে গেছেন স্ট্রাউসই, " যোগ করেন তিনি। হার্মিসন বলেন, "২০০৯ সালে কঠিন একটা সময়ে দলের দায়িত্ব নেন স্ট্রাউস। এরপর থেকেই সাহসের সঙ্গে দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আক্ষরিক অর্থেই শক্ত মানুষ তিনি।" "স্ট্রাউসের হাতে দলের লাগাম থাকলে ইংল্যান্ড দীর্ঘদিন এক নম্বরে থাকবে," বলেন হার্মিসন। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলার জন্য ইংল্যান্ড দল এখন ভারত সফর করছে। একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে উভয় দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৬ ঘ.