ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের জন্য ৩২ জন 'আইকন' খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। বিসিবি আগেই জানিয়েছিল, ৩২ জন আইকন খেলোয়াড়ের নাম চূড়ান্ত করবেন জাতীয় নির্বাচকেরা। শনিবার নামগুলো ঘোষণা করা হলো।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের সঙ্গে জাতীয় লিগে এবার অংশ নেবে রংপুর বিভাগ ও ঢাকা মহানগর। প্রতিটি দল চারজন 'আইকন' খেলোয়াড় দলে নিতে পারবে।
'আইকন' তালিকায় স্থান পাওয়া খেলোয়াড়রা হলেন - শাহরিয়ার নাফীস, কামরুল ইসলাম রাব্বি, তামিম ইকবাল, রুবেল হোসেন, নাজিমুদ্দিন, মোহাম্মদ আশরাফুল, শুভাগত হোম, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ ইলিয়াস, শাহাদাত হোসেন, শামসুর রহমান, নাদিফ চৌধুরী, মেহরাব হোসেন জুনিয়র, নূর হোসেন, নাসিরুদ্দিন ফারুক, ইমরুল কায়েস, সগীর হোসেন, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ,সৈয়দ রাসেল, জুনায়েদ সিদ্দিক, মুশফিকুর রহীম, শফিউল ইসলাম, সাকলাইন সজীব, জহিরুল ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, নাসির হোসেন, নাইম ইসলাম, অলক কাপালী ও নাজমুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২২০২ ঘ.
bdnews24