২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে অনুশীলন ছাড়া একদিন

জাতীয় দলের খেলায়াড়রা শনিবার মাঠে কোনো অনুশীলন না করলেও সময় কাটিয়েছে জিম ও সুইমিংয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের খেলায়াড়রা শনিবার মাঠে কোনো অনুশীলন না করলেও সময় কাটিয়েছে জিম ও সুইমিংয়ে। হোটেল সোনারগাঁওয়ে সকাল ৮টা থেকে জিম ও পরে সুইমিং করেন তারা। দুই পর্বের এই ফিটনেস অনুশীলনে দলের সব সদস্যই উপস্থিত ছিলেন। দলের নতুন মুখ ইলিয়াস সানি বলেন, "সকাল ৮টায় জিম শুরু করি, এক ঘন্টা পর সুইমিং। দুপুর ১২টায় সুইমিং শেষ করে বাসায় চলে যাই। রোববার সকালে আবার অনুশীলনে যোগ দিতে হবে।" ওয়েস্ট ইন্ডিজ দলটি সম্পর্কে কতটুকু ধারণা পেয়েছেন? জানতে চাইলে সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওদের সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। এখন জানার চেষ্টাও করছি না। যা জানার মাঠেই জেনে নেবো।" ১১ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। তার আগেই দলের সবাই মানসিক ভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দলের নতুন ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি হবে বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৭ সালে প্রথমটি বাংলাদেশ জিতলেও হেরেছিল ২০০৯ সালের দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা না থাকলেও তাতে ভাবনার কিছু আছে বলে মনে করেন না তামিম ইকবাল। এ ব্যাপারে তিনি বলেন, "এটা কোন বিষয় নয়। তবে নিজেদের মাটিতে ম্যাচ খেলা অবশ্যই সুবিধাজনক। এবার ঘরের মাঠের সুবিধা পাবো আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৩৩ ঘ.