ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা সফরে 'ফর্ম' নয়, ভাগ্য খারাপ ছিল বলে মনে করেন অস্ট্রেলিযার পেসার মিচেল জনসন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি ঠিকই অনেক বেশি উইকেট নেবেন।
শ্রীলঙ্কার বিপক্ষে গত মাসে তিন টেস্টের সিরিজে তিনি উইকেট নেন মাত্র ছয়টি। তারপরও অস্ট্রেলিয়া সিরিজ জিতে নেয় ১-০ ব্যবধানে।
এরপর ২৯ বছর বয়সী জনসনকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয়। তবে একদিনের দল জায়গা ঠিকই ধরে রেখেছেন তিনি। টেস্ট দলেও তিনি যে জায়গা পাবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
বাঁ-হাতি এই পেসার ৪৫ টেস্টে ৩০.৪৩ গড়ে উইকেট নেন ১৮৭টি।
সিডনি মর্নিং হেরাল্ডকে জনসান বলেন, "শ্রীলঙ্কায় আমি ধারবাহিকভাবে ভালো বল করেছি। কিন্ত উইকেট পাইনি। সন্দেহ নেই-এটা আমার দুর্ভাগ্য। কিন্তু নির্বাচকরা কেবল উইকেট নেয়া ও রান করা দেখতে চান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৬ ঘ.
bdnews24