২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে জোনস

পাকিস্তানের পরবর্তী কোচ হিসেবে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোনসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম) - পাকিস্তানের পরবর্তী কোচ হিসেবে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোনসকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে অবশ্য এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচ জনের মধ্যে জোনসের নাম আছে। জোনসেরও বিশ্বাস এই তালিকায় তিনি আছেন। 'দ্য এজ'কে তিনি বলেন, "আমার বিশ্বাস পাঁচ জনের তালিকায় আমার নাম রয়েছে।" "আমি সব সময়ই কোচ হতে চেয়েছি। কোচ হওয়ার সুযোগ এলে আমি অবশ্যই তা হাতছাড়া করবো না," যোগ করেন তিনি। ম্যাচ পাতানো কেলেঙ্কারি পাকিস্তানের ক্রিকেটের ভীষণ ক্ষতি করেছে। তবে কোনো নেতিবাচক বিষয় নয়, পাকিস্তানের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েই রোমাঞ্চিত জোনস। তিনি বলেন, "ক্রিকেট বিশ্বের সবাই জানে পাকিস্তানে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে। তাদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে একতাবদ্ধ করতে পারলে কে জানে, হয়তো তারা বিশ্বকাপও জিততে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/টিএ/এএআর/২১২৪ঘ.