২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে সমারসেট

ওয়ারিয়র্সকে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির 'বি' গ্র"প থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে সমারসেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ারিয়র্সকে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির 'বি' গ্র"প থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে সমারসেট। গ্র"প পর্যায়ের চার খেলায় সমারসেটের পয়েন্ট ৫। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ কিসওয়েটারের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৪৬ রান করে সমারসেট। ৫২ বলে ৫৬ রান করেন কিসওয়েটার। রোলফ ভ্যান ডার মারউই ৩২ ও জস বাটলার করেন ৩০ রান। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি ওয়ারিয়র্স। সর্বোচ্চ ৩৮ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ট্রেভর স্মুটস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান কলিন ইনগ্রামের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৩ঘ.