২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ হায়দরাবাদ

ভারত সফরে হায়দরাবাদের স্থানীয় ক্রিকেট দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে এই তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফরে হায়দরাবাদের স্থানীয় ক্রিকেট দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে এই তথ্য। ম্যাচ দুটি হবে ৮ ও ১১ অক্টোবর। বিসিসিআই জানিয়েছে, বোর্ড প্রেসিডেন্ট একাদশ বা ভারতের 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না অতিথিরা। একটি ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ভারতের শীর্ষ স্থানীয় ক্রিকেটাররা এখন ব্যস্ত। প্রস্তুতি ম্যাচ দুটোর পর পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ১৪ অক্টোবর হায়দরাবাদে প্রথম ওয়ানডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৭ঘ.