২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিনিদাদের জয়ে সেমিফাইনালে মুম্বাই

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে মঙ্গলবার কেপ কোবরাসকে ২ উইকেটে হারিয়েছে ত্রিনিদাদ ও টোবাগো। ত্রিনিদাদ জয় পাওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে মঙ্গলবার কেপ কোবরাসকে ২ উইকেটে হারিয়েছে ত্রিনিদাদ ও টোবাগো। ত্রিনিদাদ জয় পাওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। ত্রিনিদাদ অবশ্য নিশ্চিন্ত থাকতে পারছে না। চার পয়েন্ট নিয়ে তারা আপাতত 'এ' গ্র"পের দ্বিতীয় স্থানে। মঙ্গলবারের দ্বিতীয় খেলায় চেন্নাই সুপার কিংস নিউ সাউথ ওয়েলসকে অল্প ব্যবধানে হারালে শ্রেয়তর রান রেটে সেমিফাইনালে পৌঁছে যাবে ত্রিনিদাদ। আর নিউ সাউথ ওয়েলস জিতলে বাদ পড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের দলটি। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৩৭ রান করে কেপ কোবরাস। ৪৪ বলে ৫৪ রান করেন ড্যানি ভিলাস। ওয়েইস শাহর ব্যাট থেকে আসে অপরাজিত ৬৩ রান। জবাবে ড্যারেন ব্রাভো (২৯) ও দীনেশ রামদিনের (২৪) লড়াইয়ের পরও হারের শঙ্কায় পড়ে যায় ত্রিনিদাদ। তবে কেভিন কুপারসের ১১ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস দুই বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় তাদের। জয়ের জন্য শেষ দুই ওভারে ২৪ রান প্রয়োজন ছিল ত্রিনিদাদের। ডেল স্টেইনের করা ১৯তম ওভারে একটি করে চার ও ছক্কায় ১৫ রান তুলে নেয় তারা। শেষ ওভারে বাকি ৯ রান তুলতে ৪ বলের বেশি লাগেনি। দলকে নাটকীয় জয় এনে দেয়া কুপারসের হাতে ওঠে ম্যাচ-সেরার পুরস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৩৫ঘ.