২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাকিস্তানের কোচ মোহসিন খান

প্রধান নির্বাচক মোহসিন খানকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য জাতীয় দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান নির্বাচক মোহসিন খানকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য জাতীয় দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহসিনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ইজাজ আহমেদ। পাকিস্তানের জিম্বাবুয়ে সফরের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান দলটির প্রধান কোচ ওয়াকার ইউনিস। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সিরিজ হবে সংযুক্ত আরব আমিরাতে। এই সিরিজে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। আবুধাবিতে ১৮ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৮ঘ.