২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ আসছে মঙ্গলবার

বাংলাদেশের সঙ্গে খেলতে এক মাসের সফরে মঙ্গলবার ঢাকা আসছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের সঙ্গে খেলতে এক মাসের সফরে মঙ্গলবার ঢাকা আসছে ওয়েস্ট ইন্ডিজ। শারজা থেকে ড্যারেন স্যামির নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল রাত আটটায় ঢাকায় পৌঁছানোর কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান বিসিবির গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক রাবীদ ইমাম। ভারতে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য ত্রিনিদাদ ও টোবাগো দলে থাকা ক্রিকেটাররা পরে দলের সঙ্গে যোগ দেবেন। এই সফরে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৭ ও ৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ অক্টোবর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খেলাটি দিন-রাতের। একই মাঠে ১৩ ও ১৫ অক্টোবর হবে প্রথম দুটি একদিনের ম্যাচ। এই ম্যাচ দুটিও দিন-রাতের। ১৮ অক্টোবর তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই মাঠে ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ৩১ দিনের সফর শেষে ৩ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ছেড়ে যাওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজের একদিনের ও টি-টোয়েন্টি দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), অ্যাড্র্রিয়ান বারাথ, দেবেন্দ্র বিশু, কার্লোস ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্রাভো, ড্যানজা হায়াট, অ্যান্থনি মার্টিন, কিয়েরন পোলার্ড, কিয়েরন পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), রবি রামপাল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স। টেস্ট দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), অ্যাড্র্রিয়ান বারাথ, কার্লটন বাফ (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, ফিদেল এডওয়ার্ডস, কার্ক এডওয়ার্ডস, কিয়েরন পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), রবি রামপাল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস ও শেন শিলিংফোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০২ঘ.