২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমারসেট ও সাউথ অস্ট্রেলিয়ার খেলা পরিত্যক্ত

বৃষ্টিতে ভেসে গেছে সমারসেট ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচটি। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্র"প পর্যায়ের খেলায় শনিবার লড়াইয়ে নামার কথা ছিলো দল দুটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিতে ভেসে গেছে সমারসেট ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচটি। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্র"প পর্যায়ের খেলায় শনিবার লড়াইয়ে নামার কথা ছিলো দল দুটির। খেলা না হওয়ায় উভয় দলকেই এক পয়েন্ট করে দিয়ে দেয়া হয়েছে। সমারসেটের পয়েন্ট এখন তিন। হাতে আছে আরো দুইটি খেলা। সাউথ অস্ট্রেলিয়া পয়েন্টও তিন। কিন্তু তাদের হাতে আছে আর একটি মাত্র খেলা। গত রাত থেকেই ব্যাঙ্গালোরে বৃষ্টি শুরু হয়। মাঝে মাঝে থেমে থেমে চলতে থাকা বৃষ্টির মধ্যেই চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে সাউথ অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু একটি বলও মাঠে গড়ানো সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২১ ঘ.