২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জারদারির সঙ্গে সানিয়া ও শোয়েবের সাক্ষাৎ

ক্রিকেটার স্বামী শোয়েব মালিককে নিয়ে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটার স্বামী শোয়েব মালিককে নিয়ে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে শোয়েব ও সানিয়া বিয়ে করায় জারদারি তাদের অভিনন্দন জানান। শোয়েবের খেলার প্রশংসা করে প্রেসিডেন্ট বলেন, আক্ষরিক অর্থেই ক্রীড়াবিদরা দেশের দূত। "খেলোয়াড়রা তাদের খেলার মধ্য দিয়ে সারা বিশ্বে দেশের সুনাম তুলে ধরেন। অবদান রাখেন দেশের প্রকৃত সম্ভাবনা ও ভাবমূর্তি গড়ে তুলতে," বলেন তিনি। শোয়েব ও সানিয়া বর্তমানে পাকিস্তানে রয়েছেন। শোয়েব আশা করছেন, সানিয়ার সঙ্গে তার বিয়ে পাকিস্তান ও ভারতের সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে। হাঁটুতে চোট পাওয়ায় বর্তমানে কোর্টের বাইরে রয়েছেন সানিয়া। এই সুযোগে পাকিস্তান গেছেন স্বামীর সঙ্গে সময় কাটাতে। যদিও শোয়েব এখন খেলছেন পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতায় শিয়ালকোট স্ট্যালিয়ন্সের অধিনায়কত্ব করছেন তিনি। গত কয়েকদিনে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় যান স্বামী-স্ত্রী। এর মধ্যে শোয়েবের জন্মস্থান শিয়ালকোটও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৮ ঘ.