২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে খেলার সুযোগ রয়েছে সৌরভের

২০১১ সালের আইপিএলের মাঠে দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১ সালের আইপিএলের মাঠে দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলীকে। ব্যাঙ্গালোরে ৮ ও ৯ জানুয়ারি খেলোয়াড়দের নিলামে আইপিএলের কোনো দলই সৌরভকে কিনতে আগ্রহ দেখায়নি। ফলে নিলামে তিনি অবিক্রিত থেকে যান। অবিক্রিত খেলোয়াড়দের দলে টানলে কোনো আপত্তি আছে কিনা তা জানতে চেয়ে আইপিএলের দল গুলোর কাছে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। তবে চিঠিটা বিশেষকরে সৌরভকে নিয়ে। এছাড়া তার সঙ্গে রয়েছেন আরো দু'জন ওয়াসিম জেফারসন ও ভিআরভি সিং। গণমাধ্যমে প্রকাশ সৌরভকে নেয়ার জন্য আগ্রহটা দেখিয়েছে আইপিএলের নতুন দল কোচি। ধারণা করা হচ্ছে তারাই বিসিসিআইকে দলগুলোর কাছে চিঠি পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে। কোচির মালিক পক্ষের মেহুল শাহ বলেন, "তারা সৌরভকে দলে টানতে বোর্ডের অনুমতি চেয়ে অনুরোধ জানায়নি।" দলগুলো ৩ ফেব্র"য়ারির মধ্যে বোর্ডের কাছে তাদের বক্তব্য জানাবে। এর পর ফেব্র"য়ারি ৪ তারিখে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯৪৫ ঘ.