ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে বি-গ্র"পের ভারত- ইংল্যান্ড ম্যাচটি ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচটি ২৭ ফেব্র"য়ারিই হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেই ব্যাঙ্গালোরের নাম প্রস্তাব করা হয়।
ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে মাঠের প্রস্তুতি কাজ শেষ না হওয়ায় তা ব্যাঙ্গালোরে সরিয়ে নেয়া হয়।
" সিদ্ধান্তটি এখন পরিষ্কার এবং খেলার সূচী নিয়েও আমরা চিন্তা মুক্ত। এমনটাই বলেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।
একই সঙ্গে বিসিসিআইকে ইডেনের বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছে আইসিসি। ইডেনে বিশ্বকাপের আরো তিনটি খেলা হবে। ম্যাচগুলোর প্রথমটি শুরু হবে ১৫ মার্চ। ওই ম্যাচগুলোর ভাগ্য এখনো নির্ধারণ করেনি আইসিসি। তবে আইসিসি জানিয়েছে তাদের একটি দল ৭ ফেব্র"য়ারি ইডেনের কাজের অবস্থা পর্যবেক্ষণ করবে। তার পরই বাকি ম্যাচগুলো নিয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।
ভারত-ইংল্যান্ড ম্যাচসহ আরো চারটি খেলা হবে ব্যাঙ্গালোরে। এর মধ্যে স্বাগতিকদলের খেলা আর একটি। তাই ২৭ ফেব্র"য়ারির ম্যাচটিই এখন ব্যাঙ্গালোরের সবচেয়ে আকর্ষণীয় খেলায় পরিণত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩৩ ঘ.
bdnews24