ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম) - শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ একদিনের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। সিরিজটি গতবছর ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সেসময় তা স্থগিত করে জানুয়ারিতে পিছিয়ে আনা হয়।
সিরিজের দ্বিতীয় খেলা ৩ ফেব্র"য়ারি।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী ব্যাটসম্যান আদ্রিয়ান বারাথের প্রথম শতক ও রামনরেশ সারওয়ানের ৭৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি শুরু হলে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যায়। পরে খেলাটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এসএনএল/১৮২৩ ঘ.
bdnews24