২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ১০ উইকেটে জয়ী

সিলেটে নেপালের অনূর্ধ্ব-১৯ দলকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

সিলেট, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে নেপালের অনূর্ধ্ব-১৯ দলকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বুধবার টস জিতে নেপালের অধিনায়ক তি তু বসকাতা ব্যাট করার সিদ্ধান্ত নেন। মাত্র ৩৩ ওভারে ৪ বলে ৭০ রানে গুটিয়ে যায় নেপালের পালা। বাংলাদেশের আব্দুর রশিদ, নাঈম ইসলাম জুনিয়র ও মোহাম্মদ জুবায়ের ৩টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশের জাভেদ জাহেদ ৪৪ ও সাদ্দাম হোসেন ২৫ রানে অপরাজিত থাকেন। সেরা খেলোয়াড় হন নাঈম ইসলাম জুনিয়র। এই খেলায় জিতে তিন ম্যাচের একদিনের সিরেজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/২১৪৯ ঘ