২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে সোনালুর জিতেছে ২৬ রানে

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার সোনালুর কুঠি উচ্চ বিদ্যালয় ২৬ রানে জিতেছে যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

কুড়িগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবার সোনালুর কুঠি উচ্চ বিদ্যালয় ২৬ রানে জিতেছে যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। কুড়িগ্রাম স্টেডিয়ামে টস জিতে সোনালুর উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করে। রান তাড়া করতে গিয়ে যতিনের হাট উচ্চ বিদ্যালয় ৪০ ওভারে ৯ উইকেটে তোলে ২০২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১২৭ ঘ.