২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের জাতীয় ক্রিকেটে জিতেছে টাঙ্গাইল

মেয়েদের প্রথম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা বিভাগের (উত্তর) উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা ৯৮ রানে হারিয়েছে শেরপুর জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

শেরপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের প্রথম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা বিভাগের (উত্তর) উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা ৯৮ রানে হারিয়েছে শেরপুর জেলাকে। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মঙ্গলবার সকালে টস জিতে টাঙ্গাইল ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৪ রান করে। রান তাড়া করতে গিয়ে শেরপুর ২৬ ওভারে ৮৬ রানে গুটিয়ে যায়। প্রতিযোগিতায় শেরপুর, জামালপুর, গাজীপুর ও টাঙ্গাইল জেলা অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১১৪ ঘ.