ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোর্ট এলিজাবেথে সিরিজের চতুর্থ একদিনের খেলায় ভারতকে 'ডাকওয়ার্থ-লুইস' পদ্ধতিতে ৪৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে সমতা (২-২) ফেরলো দক্ষিণ আফ্রিকা।
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দিন-রাতের খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৫ রান করে তার দল।
জবাবে ব্যাট করতে নামা ভারতের পালা থেমে যায় বৃষ্টির কারণে । তখন তাদের সংগ্রহ ছিলো ৩১ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান। বৃষ্টি থেমে যাওয়ার পর খেলা পুনরায় শুরু হলে ভারতের সামনে নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৬ ওভারে ২৬০ রান। কিন্তু আট বল হতে না হতেই বৃষ্টি আবার বাগড়া বাধায় খেলায়। ফলে 'ডাকওয়ার্থ-লুইস' ম্যাথড অনুযায়ী ৪৮ রানে জয় পায় দক্ষিন আফ্রিকা।
ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার জে পি ডুমিনি।
সিরিজের পঞ্চম ও শেষ একদিনের খেলা ২৩ জানুয়ারি সেঞ্চুরিয়নে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৭২০ ঘ.
bdnews24