২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বিক্ষোভ, সিডন্সের কুশপুত্তলিকা দাহ

নড়াইল এক্সপ্রেস হিসেবে পরিচিত মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপ ক্রিকেট দল থেকে বাদ দেয়ার প্রতিবাদে বুধবার দুপুরে নড়াইল শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

নড়াইল, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল এক্সপ্রেস হিসেবে পরিচিত মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপ ক্রিকেট দল থেকে বাদ দেয়ার প্রতিবাদে বুধবার দুপুরে নড়াইল শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করা হয়। এ সময় জাতীয় ক্রিকেট দলের কোচ জেমি সিডন্সের কুশপুত্তলিকাও দাহ করে উত্তেজিত জনতা। বিশ্বকাপ দলে মাশরাফির নাম না দেখার পরপর কয়েক শ' ক্রিকেট-ভক্ত রা