২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বোলিং কোচ ডোনাল্ড

নিউজিল্যান্ড ক্রিকেট দলের বোলিং কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ড ক্রিকেট দলের বোলিং কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এর আগে জিম্বাবুয়ের ঘরোয়া দল মাউন্টেনিয়ার্সের কোচ ছিলেন ডোনাল্ড। ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচেরও দায়িত্ব পালন করেন তিনি। ডোনাল্ড বলেন, "নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ পেয়ে আমি খুশি। দলের কোচ জন রাইটের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।" পাকিস্তানের বিপক্ষে দু'ম্যাচের টেস্ট সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে ছয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলবে দল দু'টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫১ ঘ.