ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কায় যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টির জন্য পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ভেসে যায় গত মাসে। এর বদলে দুই বোর্ডের সম্মতিতে এই সিরিজের আয়োজন করা হয়।
উপমহাদেশে ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগে এটিই দল দু'টির শেষ একদিনের সিরিজ।
বিশ্বকাপের খেলা হবে যেসব মাঠে সিরিজের তিনটি খেলাই হবে সেই মাঠে।
প্রথম খেলা হবে ৩১ জানুয়ারি হাম্বানটোটায়। পরের দু'টি খেলা হবে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে, ৪ ও ৬ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫২ ঘ.
bdnews24