২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে খেলছেন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির ও পেসার প্রভিন কুমার আহত থাকায় বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য দল নির্বাচন নিয়ে উৎকণ্ঠায় ছিলেন ভারতের নির্বাচকরা। শেষ পর্যন্ত চারজনকেই দলে নিয়েছেন তারা। আশা করছেন, প্রতিযোগিতা শুরুর আগেই খেলার মতো সুস্থ হয়ে উঠবেন চারজনই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির ও পেসার প্রভিন কুমার আহত থাকায় বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য দল নির্বাচন নিয়ে উৎকণ্ঠায় ছিলেন ভারতের নির্বাচকরা। শেষ পর্যন্ত চারজনকেই দলে নিয়েছেন তারা। আশা করছেন, প্রতিযোগিতা শুরুর আগেই খেলার মতো সুস্থ হয়ে উঠবেন চারজনই। অবশ্য ১৫ সদস্যের বিশ্বকাপ দলে মাঝের দিকের ব্যাটসম্যান রোহিত শর্মা ঠাঁই পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। অফ-স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। পিযুষ চাওলা রয়েছেন লেগ-স্পিনার হিসেবে। তবে বাদ পড়েছেন প্রজ্ঞান ওঝা। টেস্ট বোলিং আক্রমণের চেয়ে বিশ্বকাপ বোলিং আক্রমণের মধ্যে পার্থক্য রয়েছে বিস্তর। দলে রয়ে গেছেন কেবল জহির খান ও হরভজন সিং। শ্রীশান্ত ও ইশান্ত শর্মা বাদ পড়লেও দলে ঢুকেছেন মুনাফ প্যাটেল। আর অধিনায়ক হিসেবে থাকছেন যথারীতি মহেন্দ্র সিং ধোনি। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, যুবরাজ সিং, সুরেশ রায়না, বিরাট কোহলি, ইউসুফ পাঠান, হরভজন সিং, প্রভিন কুমার, জহির খান, আশিষ নেহরা, মুনাফ প্যাটেল, পিযুষ চাওলা ও রবীচন্দ্রন অশ্বিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৬ ঘ.