ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির জন্য রোববার থেকে শুরু হয়েছে আইসিসি স্কুল যোগাযোগ কর্মসূচি। এর আওতায় আয়োজিত হবে ক্ষুদ্র পরিসরের বিশ্বকাপ।
ঢাকা ও চট্টগ্রামে চলবে এই কর্মসূচি।
ঢাকা মহানগরীর ১৬টি দলকে নিয়ে হবে এই বিশ্বকাপ। চট্টগ্রামে ৮ দল নিয়ে বসবে ক্ষুদ্র পরিসরের বিশ্বকাপের আসর।
দুই শহরের চার ফাইনালিস্ট' নিজ শহরে বিশ্বকাপ ম্যাচ শুরুর আগে প্রতিদ্বন্দ্বী দুই দলের জাতীয় পতাকা ও আইসিসি'র পতাকা মাঠে বহন করে আনার সুযোগ পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২১৪৩ ঘ.
bdnews24