ঢাকা, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্নে কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজের প্রথম এক দিনের খেলায় অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড।
দিবারাত্রির এই খেলায় ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম উইকেট জুটিতে স্ট্রাউস ও ডাভিস মিলে ১২ ওভারে ১ বলে সংগ্রহ করেন ৯০ রান। ডাভিস ৪২ রান করে সাজঘরে ফিরে যান। পরবর্তী ব্যাটসম্যান জোনাথন ট্রট ৬ রান সংগ্রহ করে ডেভিড হাসির বলে হাডিনের হাতে ক্যাচ তুলে দিলে বিপদে পড়ে যায় সফরকারীরা । ১৩১ রানে সাজঘরের পথ ধরেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাইস (৬৩) । এরপর কেভিন পিটারসনের ৭৮ রান আর ইয়ান বেল (২৩) ও টিম ব্রেসনানের (২৮) ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত ২৯৪ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। নির্ধরিত ৫০ ওভার অবশ্য খেলতে পারেনি তারা। খেলেছে ৪৯ ওভার ২ বল।
অস্ট্রেলিয়ার পক্ষে ব্রেট লি, ডেভিড হাসি, মিচেল জনসন ও স্টিভেন স্মিথ ২টি করে উইকেট সংগ্রহ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৩.৩০ ঘ.
bdnews24