ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান দলে ফিরেছেন উইকেটরক্ষক কামরান আকমল। নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি।
এছাড়া দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকও। তিনি মাত্র দু'টি একদিনের ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছর সংযুক্ত আরব আমিরাতে।
দল: শহিদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, কামরান আকমল (উইকেটরক্ষক), মিসবাহ-উল-হক, আসাদ শফিক, ইউনুস খান, ওমর আকমল, আব্দুল রাজ্জাক, আব্দুল রেহমান, সাঈদ আজমল, শোয়েব আখতার, ওমর গুল, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, তানভীর আহমেদ ও আহমেদ শেহজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২১১৬ ঘ.
bdnews24