২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টোয়েন্টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয়

অ্যাডিলেডে সিরিজের প্রথম টোয়েন্টি-টোয়েন্টি খেলায় অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাডিলেডে সিরিজের প্রথম টোয়েন্টি-টোয়েন্টি খেলায় অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। দুই ম্যাচ সিরিজের শেষ খেলা ১৪ জানুয়ারি, মেলবোর্নে। অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান করে অস্ট্রেলিয়া। শেন ওয়াটসন ৩১ বলে ৫৯ রান করেন। এছাড়া ডেভিড ওয়ার্নার ৩০ ও ডেভিড হাসি ২৮ রান করেন। জবাবে ৯ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য ১৫৮ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। ইয়ন মর্গান ৪৩ রান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০১ ঘ.