২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে নেই মাসাকাদজা

উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজাকে ছাড়াই বিশ্বকাপের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তবে দলের অধিনায়ক থাকছেন এল্টন চিগুম্বরাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজাকে ছাড়াই বিশ্বকাপের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তবে দলের অধিনায়ক থাকছেন এল্টন চিগুম্বরাই। দেশটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ২৭ বছর বয়সী মাসাকাদজা ২০০৯ সালে একদিনের ক্রিকেটে করেন ১,০৮৭ রান। আর রান তোলার দিক দিয়ে তিনি রয়েছেন বিশ্বের চার নম্বরে। কিন্তু ২০১০ সালে তিনি তার আগের বছরের খেলা ধরে রাখতে পারেননি। তার রান তোলার গড় ছিল মাত্র ১৯। এই বাজে খেলার জন্য বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে। তবে দলে জায়গা পেয়ে সবাইকে চমকে দিয়েছে শন এরভিন। দল: এল্টন চিগুম্বরা (অধিনায়ক), রেগিস চাকাবভা, চামু চিভাভা, চার্লস কভেন্ট্রি, গ্রায়েম ক্রিমার, টেরি ডুফিন, গ্রেইগ এরভিন, শন এরভিন, গ্রেগ ল্যাম্ব, টিনো মাওয়ো, শিঙ্গিরাই মাসাকাদজা, ক্রিস এমপোফু, টিনাশে পানিয়াঙ্গারা, রে প্রাইস, এড রেইনসফোর্ড, ভুসি সিবান্দা, তাতেন্দা তাইবু, ব্রেন্ডন টেইলর, প্রসপার উতসেয়া ও শন উইলিয়ামস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৪২ ঘ.