ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম পালায় ৪ উইকেটে ২৩৫ রান করেছে পাকিস্তান।
অধিনায়ক মিসবাহ-উল-হক ৫০ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে ৭৪ রানে অপরাজিত রয়েছেন আসাদ সফিক।
নিউজিল্যান্ড প্রথম পালায় করে ২৭৫।
হ্যামিল্টনের সেডন পার্কে শনিবার প্রথম পালায় ব্যাট করতে নেমে শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে হারায় পাকিস্তান। ক্রিস মার্টিনের বলে খালি হাতে ফিরে যান হাফিজ।
দলের সঙ্গে ৭১ রান যোগ করে শুরুর এই বিপদ সামাল দেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমর ও তিন নম্বর ব্যটসম্যান আজাহার আলী। আজাহার ২৪ রান করেন।
তৌফিক ৫৪ রান করে ব্রেন্ট আর্নেলের বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন। ১০৪ বলে খেলা এই ইনিংসে বাউন্ডারি ছিল ১১টি। এছাড়া ইউনুস খান ২৩ রান করেন।
নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন ও ব্রেন্ট আর্নেল ২টি করে উইকেট নেন। এজন্য মার্টিন খরচ করেন ৬৭ রান। আর্নেল দেন ৫৩।
এরআগে ৭ উইকেটে ২৬০ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামে নিউজিল্যান্ড। দলের সংগ্রহে আর মাত্র ১৫ রান যোগ হতেই বাকি ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। টিম সাউদি ৮২ বলে ৫৬ রান করেন। এছাড়া ৫০ রান করেন কেন উইলিয়ামস।
পাকিস্তানের তানভীর আহমেদ ৪ উইকেট নেন ৬৩ রানে। এছাড়া আব্দুর রেহমান ৩টি ও উমর গুল ২টি উইকেট নেন। এজন্য রেহমান খরচ করেন ৫১ রান। গুল দেন ৮৪।
দুই ম্যাচ টেস্ট সিজিরের দ্বিতীয় শুরু হবে ওয়েলিংটনে, ১৫ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৪০ ঘ.
bdnews24