ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে খেলছেন না শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান সনাত জয়সুরিয়া ও মিডিয়াম পেসার চামিন্দা ভাস। ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি তাদের।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট খেলতে চেয়েছিলেন জয়সুরিয়া ও ভাস। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার আগে বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তারা।
৩০ সদস্যের প্রাথমিক দলে তাদের নাম ঘোষণা করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু শেষ পর্যন্ত তারা বাদ পড়ায় আবারো অবাক হয়েছেন সবাই।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা শুক্রবার চূড়ান্ত দল ঘোষণা করেন। অস্ট্রেলিয়া সফরকারী ১১ জনকে রাখা হয়েছে দলে। অজিদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জেতে তারা।
তবে অফ-স্পিনার সুরাজ রনদিপের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রঙ্গনা হেরাথ। দলে আছে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সদস্য মুত্তিয়া মুরালিধরন।
দলের লাগাম থাকছে কুমার সাঙ্গাকারার হাতে। মাহেলা জয়াবর্ধনে হচ্ছেন তার সহকারী।
ক্রিকেট বিশ্বকাপ হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। খেলা শুরু হবে ১৯ ফেব্র"য়ারি। শেষ হবে ২ এপ্রিল।
বিশ্বকাপের জন্য প্রথম প্রাথমিক দল ঘোষণা করে শ্রীলঙ্কা, ১৩ ডিসেম্বর। বিশ্বকাপের বাকি ১৩টি দেশকে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ১৯ জানুয়ারির মধ্যে।
দলঃ কুমার সাঙ্গাকারা (অধিনায়ক ও উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে (সহ-অধিনায়ক), তিলকরতে
bdnews24