২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বোলারদের ধারাবাহিকভাবে ভালো করা দরকার'

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের সমর্থন জানিয়েছেন সে দেশের সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি বলেন, তাদের আরো ধারাবাহিকভাবে ভালো করা দরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের সমর্থন জানিয়েছেন সে দেশের সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি বলেন, তাদের আরো ধারাবাহিকভাবে ভালো করা দরকার। ম্যাকগ্রা বলেন, মিচেল জনসন, পিটার সিডল ও বেন হিলফেনহসের মতো বোলারদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের কেউ খুব একটা সুবিধা করতে পারছেন না। ম্যাকগ্রা ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হয়ে তিনি বলেন, এর আগেও তারা দেখিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তারা ভালো বল করতে পারেন। তবে তাদের ধারাবাহিকভাবে ভালো করা দরকার। ইংল্যান্ডের বোলাররা ধারাবাহিকভাবে অনেক ভালো বোল করছেন বলে ম্যাকগ্রা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৪৬ ঘ.