২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পট ফিক্সিংয়ে শুনানি বৃহস্পতিবার থেকে

স্পট ফিক্সিংয়ের দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ পাকিস্তানের তিন ক্রিকেটারের শুনানি বৃহস্পতিবার থেকে কাতারে শুরু হচ্ছে। ছয় দিন ব্যাপী এই শুনানিতে অংশ নিতে এরই মধ্যে কাতারের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ পাকিস্তানের তিন ক্রিকেটারের শুনানি বৃহস্পতিবার থেকে কাতারে শুরু হচ্ছে। ছয় দিন ব্যাপী এই শুনানিতে অংশ নিতে এরই মধ্যে কাতারের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা। অভিযুক্ত তিন ক্রিকেটার হলেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটের শুনানি হবে মাইকেল বেলফকে প্রধান করে গড়া তিন সদস্যের ট্রাইবুনালে। তাদের বিরুদ্ধে অভিযোগ সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে আমির ও আসিফ অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে 'নো' বল করেন। আর এতে নাটের গুরু ছিলেন ওই খেলায় পাকিস্তানের অধিনায়ক সালমান বাট। লাহোর বিমানবন্দরে বাট বলেন, "আমার আইনজীবী মামলা সম্পর্কিত সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমার বিশ্বাস আমি এই অভিযোগ থেকে বেরিয়ে আসতে পারবো। আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সময় কাটাচ্ছি। তবে এটা খুব তাড়াতাড়িই শেষ হবে এবং আমি পাকিস্তানের হয়ে আবারও মাঠে নামবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/২১৩০ ঘ.