ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রাথমিক দল থেকে বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শোয়েব মালিককে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ছাড়পত্র না পাওয়ায় বাদ পড়েছেন মালিক। কিন্তু দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক কামরান আকমল।
'স্পট ফিক্সিং' এ অভিযুক্ত তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির আইসিসি'র নিষেধাজ্ঞা থাকায় বাদ পড়েছেন। সঙ্গে লেগস্পিনার দানেশ কানেরিয়াও।
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, তৌফিক ওমর, নাসির জামশেদ, মোহাম্মদ ইউসুফ, ইউনুস খান, মিসবাহ-উল-হক, ওমর আকমল, আজহার আলী, আসাদ শফিক, নাভেদ ইয়াসিন, কামরান আকমল, সরফরাজ আহমেদ, সালমান আহমেদ, শহিদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, ইয়াসির আরাফাত, রানা নাভেদ-উল-হাসান, আব্দুল রেহমান, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, শোয়েব আখতার, ওমর গুল, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, তানভীর আহমেদ, জুনায়েদ খান, আইজাজ চিমা ও আসাদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২১২২ ঘ.
bdnews24