২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা ৫০ রানে এগিয়ে

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ৫০ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে ২ উইকেটে ৫২ রান করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ৫০ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে ২ উইকেটে ৫২ রান করেছে তারা। এরআগে শচীন টেন্ডুলকারের ৫১তম টেস্ট শতকের সুবাদে প্রথম পালায় ৩৬৪ রান করে ভারত। দ.আফ্রিকা প্রথম পালায় করে ৩৬২। আলভিরো পিটারসেন ২২ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে হাশিম আমলা এখনো রানের খাতা খোলেননি। গ্রায়েম স্মিথ (২৯) ও পল হ্যারিস (০) দু'জনই হরভজন সিংয়ের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন। কেপ টাউনের নিউল্যান্ডসে ২ উইকেটে ১৪২ রান নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলের সঙ্গে ৬২ রান যোগ হওয়ার পর সাজঘরে ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান গৌতম গম্ভীর। ১৩টি বাউন্ডারির সহায়তায় ২২২ বলে ৯৩ রান করেন তিনি। অপর অপরাজিত ব্যাটসম্যান টেন্ডুলকার টেনে নিয়ে যেতে থাকেন দলকে। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। সাজঘরে ফিরে যান ভিভিএস লক্ষণ (১৫), চেতেশ্বর পূজারা (২) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (০) রানে। সপ্তম উইকেটে খেলতে নামেন হরভজন সিং। টেন্ডুলকার ও হরভজন মিলে ৭৬ রানের জুটি গড়ে তোলেন। ৬৭ বলে ৪০ রান করে ডেল স্টেইনের বলে সাজঘরে ফিরে যান হরভজন। দলীয় ৩৪১ রানে মরনে মরকেলের বলে বোল্ড হয়ে ফিরে যান টেন্ডুলকার। ৩১৪ বলে ১৪৬ রান করেন তিনি। ইনিংসে ছিলো ১৭টি চারের মার। দ.আফ্রিকার স্টেইন ৫ উইকেট নেন ৭৫ রানে। এছাড়া মরকেল ২টি ও পল হ্যারিস ১টি উইকেট নেন। এজন্য মরকেল দেন ১০৬ রান। হ্যারিস দেন ৭২। প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেলেও দ্বিতীয় খেলায় জিতে ভারত তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১৫ ঘ.